শ্রীমঙ্গল খাদ্যগুদামের সরকারি কোয়ার্টারে তালা ভেঙে চুরি

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০৮:৪০আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের খাদ্যগুদামের আবাসিক কোয়ার্টারে ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে তালা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শ্রীমঙ্গল থানায় গুদামের কর্মকর্তা আহসান হাবীব লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগের দিন বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার ১০ নম্বর ভানুগাছ সড়কের সরকারি খাদ্যগুদামের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘আমি আমার অফিসের দাফতরিক কার্যক্রমের জন্য অফিসে ছিলাম। অফিস শেষে রাত অনুমান ৮টা ১০ মিনিটের সময় বাসায় গিয়ে দেখতে পাই যে, আমার বাসার দরজার তালা খোলা এবং বাসার ভেতরের কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো। আমার বাসার মধ্যে একটি কাপড়ের ব্যাগ ছিল। যাতে আমার দৈনন্দিন খরচের ১৮ হাজার টাকা ছিল। আমার সেই ব্যাগটি নেই এবং ব্যাগের ভেতর থাকা কাপড়চোপড়ও নেই। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

শ্রীমঙ্গল উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল বলেন, ‘খবর পেয়ে খাদ্যগুদাম কর্মকর্তার বাসা পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, আশপাশের কেউ না কেউ জড়িত থাকতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী