আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২৫, ০২:৪৮আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৪৮

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ও রবিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— মোশাররফ হোসেন, আশরাফ চৌধুরী, আরিফ শওকত, সজীব হাসান, রাহুল দেবনাথ, মোহাম্মদ আলী, মাসুম বিল্লাহ, পল্লব নাথ, মো. সোহাগ, জুনাইদ ইসলাম, শেখ হোসাইন, মো. হানিফ ও সাজ্জাদ হোসাইন। তারা সবাই ছাত্রলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রবিবার বেলা ২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল বের করার জন্য জড়ো হন। তারা মিছিলটি শুরু করতে না করতেই পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুজনকে। পরে অভিযান চালিয়ে বাকি ৯ জনসহ ১১ জনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এদিকে, নগরের চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার প্রস্তুতির সময় সোমবার বিকাল ৫টার দিকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন হানিফ ও সাজ্জাদ হোসাইন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, নুরনগর হাউজিং এলাকার মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার প্রস্তুতির সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের