টানা বৃষ্টিতে টেকনাফে দুর্ভোগে মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

টেকনাফ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ০৯:৩১আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:১৬

টানা তিন দিনের ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি ও নিচু এলাকায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পাহাড়ধসের আশঙ্কায় ও জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

জানা গেছে, টেকনাফের পৌরসভার পুরান পল্লান পাড়া, সাবরাং, হ্নীলা ও শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় অর্ধলাখের বেশি মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ভারী বর্ষণের কারণে এসব এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ অবস্থায় সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক সালাউদ্দিন সরেজমিনে টেকনাফের বিভিন্ন দুর্যোগাক্রান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৌরসভার পুরান পল্লান পাড়ায় অবস্থিত মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান চৌধুরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আশ্রয়কেন্দ্রে থাকা খতিজা খাতুন বলেন, ‘পাহাড়ধসের আশঙ্কায় চার সন্তান নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছি। এখানে থাকা-খাওয়ার কোনও সমস্যা হচ্ছে না। খাবারের মানও ভালো।’

দুর্যোগপ্রবণ এলাকা থেকে মানুষকে সরিয়ে আনতে কাজ করছে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি)। এর ১৩ নম্বর ইউনিটের ডেপুটি টিম লিডার কুলসুমা বেগম বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা মাইকিং করে পাহাড়ি এলাকা থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনছি এবং সার্বক্ষণিক সেবায় নিয়োজিত আছি।

এদিকে দুর্যোগকালে সচেতনতামূলক বার্তা সম্প্রচার করে যাচ্ছে কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্যোগসংক্রান্ত সব আপডেট প্রচার করছি।’

জেলা প্রশাসক সালাউদ্দিন বলেন, ‘অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উন্নতমানের খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যারা পাহাড়ের পাদদেশে ও বনবিভাগের জমিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, তারা যদি নিরাপদ জায়গায় যেতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে তাদের বিষয়টি গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী