অটোরিকশার চাপায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নিহত

নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৫:৫৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলো-, উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে তামিম ও চরফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির ওয়াসিমের ছেলে ইয়াসিন।

তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন আগে তামিম নিজ বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, একইদিন সকালে ইয়াসিন মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত