বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট ছাত্রদল নেত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২৫, ১৬:০৭আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়ার লাশ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

সহপাঠীরা জানিয়েছে, অ্যাকাডেমিক ফলাফল নিয়ে হতাশায় ছিলেন লামিয়া। এ কারণে আত্মহত্যা করতে পারেন। তবে পুলিশ বলছেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।  

খোঁজ নিয়ে জানা গেছে, লামিয়া তার বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেত্রী। প্রথম বর্ষের পরীক্ষায় ৬টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ড্রপ আউট হন। এ নিয়ে হতাশা ছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় তার বাসার গৃহকর্মী রুম ঝাড়ু দিতে গেলে লামিয়াকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাবা-মা তার লাশ নামিয়ে নিচে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ‘আমরা জানার পর হাটহাজারী থানা এবং পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাই। পরে এসে দেখি তার বাবা-মা তার লাশ নামিয়ে নিচে শুয়ে রেখেছে। এখন লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে।’

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী