র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২৫, ২১:০৭আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২১:০৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১০টি নোটিশ অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের। তাদের বিরুদ্ধে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নয় শিক্ষার্থীকে হয়রানি (র‍্যাগিং) করার অভিযোগ আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট দিবাগত রাত ১টায় মুক্তিযোদ্ধা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা হল পরিদর্শনে যান। এ সময় একটি কক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নয় শিক্ষার্থীকে হয়রানি করছিলেন অভিযুক্ত ১০ শিক্ষার্থী। বিষয়টি দেখতে পান প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা।

নোটিশে বলা হয়েছে, এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রকল্যাণ অধিদফতরে সশরীর উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, হল প্রাধ্যক্ষদের অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রাথমিকভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর জবাব ও ব্যক্তিগত শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি: ভূমি প্রতিমন্ত্রী
চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল
৩ দাবিতে কমপ্লিট শাটডাউনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান