কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না

কক্সবাজার প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২১:৩৬ আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২১:৩৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না। যারা পিআর দাবি করছে তারাসহ সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সে লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বলা যায় দেশে নির্বাচনি মৌসুম শুরু হয়ে গেছে।’

শনিবার (২৩ আগস্ট) বিকালে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের ডিএনএতেও কোনও গণতন্ত্র নেই। রক্তস্নাত ‍জুলাই আন্দোলনে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল ছিল না। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থগিত করা হয়েছে। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সব স্তরে সংস্কার হবে এবং সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু হবে।’

পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল। যে দলটি সবসময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে। একসময় ওই দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের প্রত্যাশার বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানাপিনা খাচ্ছেন। তারা কোনও সিদ্ধান্ত দিচ্ছেন না। দেশের মানুষ ভালো করেই তাদের চেনেন।’

সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলন ঘিরে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দেন। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি হাসিনা আহমদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক