বেগমগঞ্জে চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১১:০১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুরি, ছিনতাই চাঁদাবাজিসহ ৪ মামলার এজাহারভুক্ত আসামি আরমান হোসেন বিজয়কে (১৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিপথ অবরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আরমান হোসেন বিজয় নিজেই একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতো। দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন জনকে জিম্মি করে চাঁদা আদায়, সড়ক-মহাসড়কে চুরি ছিনতাইয়ের কাজে জড়িত ছিল সে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের লোকেরাই তাকে হত্যা করেছে। কিন্তু নিরাপত্তার ভয়ে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, গত রাতে বেগমগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ অপরাধীদের শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক