বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল

চাঁদপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ০২:২৩আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:২৩

চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক ফ‌রিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের হোসেন আহমেদের ছেলে।

তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপ‌জেলার রুপসা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের স‌মি‌তির পুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স‌মি‌তির পুল এলাকায় গু‌লির শব্দ শুনে ছুটে এ‌সে স্থানীয় লোকজন দে‌খেন ব্রিজের পা‌শে রাস্তায় গু‌লিবিদ্ধ যুবক পড়ে আ‌ছেন। পা‌শে তার মোটরসাই‌কেল পড়ে আছে। গু‌লির পরপরই দ্রুত‌ ঘটনাস্থল থে‌কে মোটরসাই‌কেলে দুজন পাল‌িয়ে যায়। ধারণা করা হ‌চ্ছে, তারাই গু‌লি ক‌রে দ্রুত পা‌লি‌য়ে গে‌ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, দুর্বৃত্তদের গুলিতে ওউ ব্যক্তি ঘটনাস্থ‌লেই মারা‌ গে‌ছেন। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, দুর্বৃত্তরা পাইপগান বা শটগান দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে সবকিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনার সঙ্গে দুই জন ব্যক্তি সম্পৃক্ত। যারাই জড়িত থাকুক তাদের আমরা দ্রুত গ্রেফতার করবো।

/এএম/এম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি