ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ০২:৪২ আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে যে স্থানে আগুন দেওয়া হয় এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেওয়ার ঘটনা ঘটলো। 

এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেলাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়। তিনিও পুলিশ সদস্যদের নিয়ে গেছেন।

ওসি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ