ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০২৫, ২৩:০৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২৩:০৩

চট্টগ্রামে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এক হাজার ২৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৯৩ জন ফেল থেকে পাস করেছেন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে এক হাজার ২৩৬টি উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে। একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর। গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়েছিল। 

গত ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এক লাখ দুই হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এবার।

/এএম/
সম্পর্কিত
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ