ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ১৬:২৯ আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৬:২৯

ফেনীতে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এসব ঘটনা ঘটে। এর মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, আরেকজন হোটেলে হঠাৎ এবং অন্যজন গাছের নিচে চাপা পড়ে মারা যান।

সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পুলিশ সদস্য মোহসিন মিঞা।

অপরদিকে, শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাশতা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তিনি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মারা যান মোহাম্মদ মুসা (৩৪)। তিনি পিরোজপুর জেলার ন্দুরকানী উপজেলার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিন জনের লাশই হাসপাতালের মর্গে আছে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শোয়েব ইমতিয়াজ।

 

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
সর্বশেষ খবর
পরিবর্তনশীল বিশ্বে সময়োপযোগী নেতৃত্বের ওপর গুরুত্ব দিলেন আইডিআরএ চেয়ারম্যান
পরিবর্তনশীল বিশ্বে সময়োপযোগী নেতৃত্বের ওপর গুরুত্ব দিলেন আইডিআরএ চেয়ারম্যান
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি