টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে অন্তত ২০-২৫টির বেশি ঘর পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’

লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, ‘হঠাৎ ক্যাম্পের ঘরগুলোর মধ্যে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আমারও নেভানোর চেষ্টা চালাচ্ছি। কিন্তু এরই মধ্যে ২৫-৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নেভানো যায়নি।’

ক্যাম্পের বাসিন্দা নুর আকম মো. আলম জানান, তাদের ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেশি। এজন্য নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন ফায়ার সার্ভিস নেভানোর কাজ করছে।

এ ব্যাপারে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকার ঘরগুলোতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান