বিএনপির আরও ৩০ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কারণে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির দফতর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, বহিষ্কৃত নেতারা বিএনপি জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যুক্ত ছিলেন। এ জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে আছেন- শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আলম মোতাইদ ও মোবরক হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান, সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত আলী প্রমুখ।

এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শাহাজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক