ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ভোটগ্রহণ শুরুর পর মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। মোজাহিদুল দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।  

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের ২নং বুথের দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর, তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।  

/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক