চাঁদপুরে ৩৬ প্রার্থীর ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত

চাঁদপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী ৩৬ প্রার্থীর মধ্যে ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোটের ১০ প্রার্থী ও এক বিএনপি বিদ্রোহী প্রার্থী ছাড়া জামানত হারানো এই ২৫ জনের অধিকাংশই প্রদত্ত ভোটের ১২.৫ শতাংশের ধারের কাছেও যেতে পারেননি।

এর মধ্যে চাঁদপুর-১ আসনে ছয় প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪, চাঁদপুর-২ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬, চাঁদপুর-৩ আসনে সাত প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫, চাঁদপুর-৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫, চাঁদপুর-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন।

ফলাফলের হিসাবে, চাঁদপুর-১ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লার প্রার্থী ছাড়া বাকি ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের হাবিব খান, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের উদীয়মান সূর্যের প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন।

চাঁদপুর-২ আসনে ছাতা (এলডিপি), ধানের শীষ প্রার্থী ছাড়া বাকি ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মানসুর, জাতীয় পার্টি লাঙল প্রতীকের প্রার্থী এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতী প্রতীকের প্রার্থী মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের প্রার্থী মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের প্রার্থী এনামুল হক।

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লার প্রার্থী ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন শেখ, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী সেলিম আকবর, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এ এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা, ধানের শীষ, চিংড়ি মাছের প্রার্থী ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মকবুল হোসাইন, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, স্বতন্ত্র ঘুড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেন।

চাঁদপুর-৫ আসনে দাঁড়িপাল্লা, ধানের শীষের প্রার্থী ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি