নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার, প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছ। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের টাউন হল মোড়ে ‌‘জুলাই ঐক্য, নোয়াখালী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় শহরের প্রধান সড়কের এক পাশে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট জুলাই ঐক্যের সদস্যরা সেখানে বিক্ষোভ-সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনও না শুকাতেই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নামার সাহস পেয়েছে। তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টানিয়েছে। এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠিকানা আর এই বাংলায় হবে না। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে সেটা হতে দেবো না। তাদের পাওয়ামাত্র আইনের হাতে সোপর্দ করা হবে।’

এর আগে সকাল ৭টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তারা এ সময় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টানান। এর আগে তারা ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ জনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

/এএম/ 
সম্পর্কিত
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
‌ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
সর্বশেষ খবর
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
৬০০ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী খেলা, জানেন কি?
৬০০ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী খেলা, জানেন কি?
‘ইরান যুদ্ধ, জ্বালানির দাম বাড়ার জন্য ট্রাম্প দায়ি’
‘ইরান যুদ্ধ, জ্বালানির দাম বাড়ার জন্য ট্রাম্প দায়ি’
উচ্ছেদে উদ্ধার ফুটপাত, দখলমুক্ত থাকবে কত দিন?
উচ্ছেদে উদ্ধার ফুটপাত, দখলমুক্ত থাকবে কত দিন?
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক