যুদ্ধের কারণে চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী ৬ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের তিনটি করে মোট ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ ঘোষণা করায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে সফলভাবে উড্ডয়ন করেছে। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, চট্টগ্রাম থেকে বাতিল হওয়া তিন ফ্লাইটের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।

 বাতিল হওয়া আগমনী ফ্লাইটের মধ্যে রয়েছে- এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ- চট্টগ্রাম), শারজাহ থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম), দুবাই থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিট। সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম), মাস্কাট থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট।

/এফআর/
সম্পর্কিত
মোজতবার আপস না নিয়ন্ত্রণ, ইরানে শীর্ষ পদে কট্টরপন্থিরা
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা
সর্বশেষ খবর
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
রবিবার সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
রবিবার সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক