ইউনিয়ন পরিষদ থেকে গায়েব ২১ বস্তা চাল

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:০৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফের ২১ বস্তা চাল উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিজিএফ চাল বিতরণের সঙ্গে সম্পৃক্ত ইউপি সচিবসহ সবাইকে দায়ী করছেন উপকারভোগীরা।

উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন উপকারভোগীরা। এ সময় চাল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের  স্লিপ দেওয়া হয়।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে স্লিপের ১২৫৬ জনকে চাল দিলেও ১০৪ জন পাননি। তারা স্লিপ নিয়ে সকাল থেকে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দুপুরে জানানো হয় চাল শেষ এবং গুদাম ঘর থেকে ২১ বস্তা উধাও হয়ে গেছে। এতো মানুষ অপেক্ষায় অথচ চাল শেষ কীভাবে হলো সে প্রশ্নের উত্তর না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তালা বন্ধ করে পরিষদের সবাই চলে যান।

কুলসুমের নেছা নামের এক উপকারভোগী বলেন, আমাকে স্লিপ দিয়েছে। সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। কিন্তু এখন বলতেছে চাল নেই, দিতে পারবে না। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেলো?

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব গাউছাল আবরার উদ্দিন জানান, কী হয়েছে বুঝে উঠতে পারছি না। চাল ইউনিয়ন পরিষদেই ছিল। কিন্তু কমে গেল কীভাবে সেটি বুঝতে পারছি না। বাজার থেকে কিনে হলেও আমি আগামীকাল বাকিদের চালের ব্যবস্থা করবো।

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি নির্দিষ্ট পরিমাণ চাল বুঝিয়ে দিয়েছি সচিবের কাছে। ঘটনাটি শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল আটক
গ্রাম পুলিশের বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার
গরিবের চালের তালিকায় শিক্ষক-ব্যবসায়ী-নেতাসহ ১৮০০ সচ্ছল ব্যক্তি
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!