ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২৬, ০২:১৪ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:১৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. দিদারুল আলম (৫৬) চট্টগ্রামের পটিয়া উপজেলা কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে মনিহারি দোকান আছে দিদারুল আলমের। তার সঙ্গে তার এলাকার আবু তৈয়ব নামের একজনের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ালে দিদার আহত হন। এ সময় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে আহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিদারের ভাতিজা বশির আহমদ বলেন, ‘আমরা খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছি। এখনও জানি না কী কারণে এমন ঘটনা ঘটলো।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের বক্তব্য পাওয়া গেলে বলা যাবে মূল ঘটনা কী। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’ 

/এএম/
সম্পর্কিত
হঠাৎ মাদ্রাসায় ঢুকে চাইলেন খাবার, না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সর্বশেষ খবর
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা