চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, অটোরিকশাচালক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০২৬, ২১:২০আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২১:২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। আটককৃত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি জাহিদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘অভিযুক্তকে তার নিজ বাড়ির পাশের এলাকা থেকে আটক করা হয়েছে বলে শুনেছি।’

এর আগে মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদি হাসানকে মারধর করেন অটোরিকশা চালক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছিল। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি থানায় আছেন। এ ঘটনায় মামলা করা হবে।’

সহকারী প্রক্টর কামরুল হোসেন বলেন, ‘ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেটে যাওয়ার সময় নির্ধারিত ৭ টাকার পরিবর্তে অটোরিকশা চালক ১০ টাকা ভাড়া দাবি করেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় শিক্ষার্থী প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ওই শিক্ষার্থীকে মারধর করলে গুরুতর আহত হন। মারধরে ওই শিক্ষার্থীর চোখে আঘাত লাগে এবং চশমা ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

/এএম/ 
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?