কালবৈশাখী ঝড়ে ঘরের চাল উড়ে গায়ে পড়া শ্রমিক মারা গেছেন

চাঁদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ২০:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৫২

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের চাল উড়ে পড়ে গুরুতর আহত জসিম গাজী (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক ঝড়ে শহরের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় জসিম গাজীর বসতঘরের চাল উড়ে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী লাকি আক্তার।

এদিকে একই ঝড়ে রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারে বসবাসরত দিনমজুর জাহাঙ্গীর (৪০) ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হন।

/এফআর/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত