ফেনীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ৬ জন আটক

ফেনী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬

ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আবুল কালাম মিনার (৪৩), মো. ফাহিম (১৯), মো. রাসেল (২১), আবদুর রহমান (১৯), শরিফুল ইসলাম আশিক (২০) ও নিজাম উদ্দিন মাহমুদ (২৬)।

পুলিশ জানায়, ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টারের ভাই ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনারের পূর্ব উকিল পাড়ার বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ বিষয়টি জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ বলেন, আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগের সদস্য। তারা ফেনীতে অস্থিতিশীল করতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এক তরুণ আটক
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ 
কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ 
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ