এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০২৬, ২৩:২৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩:২৩

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিনের নামে বিভিন্ন পরিমাণের ৭৪টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেওয়া সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ)-এ বর্ণিত অসদাচরণ-এর সংজ্ঞাভুক্ত; বিধি ৩ (খ)-এ বর্ণিত ‘অসদাচরণ’ ও ৩ (ঘ)-এ বর্ণিত ‘দুর্নীতি পরায়ণের আওতাভুক্ত এবং একই বিধিমালার অধীন শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি ১২ (১) ও সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৩৯ (১) অনুযায়ী অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় এর সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেন ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি।

নথিপত্রে দেখা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৭৪টি দলিলের মাধ্যমে এসব জমি বিক্রি ও রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর একদিনে ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব। ইয়াসিনের আস্তানায় গিয়ে এসব জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। 

পরে ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে রায়হান হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছিল মন্ত্রণালয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, ‘ইয়াসিন একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ২১টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ হন্য হয়ে খুঁজছে। সে রকম একজন ব্যক্তির বিষয়ে সবকিছুই নিয়ম মাফিক চলছে, আমরা কিছুই জানি না, আমাদেরকে ওসব বিষয়ে কিছুই জানানো হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কাজ করছি।’

 

/এএম/ 
সম্পর্কিত
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
সর্বশেষ খবর
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
দক্ষিণ আফ্রিকা সফরে মাকেতা বাংলাদেশের ফিল্ডিং কোচ নন
দক্ষিণ আফ্রিকা সফরে মাকেতা বাংলাদেশের ফিল্ডিং কোচ নন
বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ
বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ