স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন ৩ রেলকর্মী

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১৫:০৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:০৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্ষের ভেতরে থাকা স্টেশন মাস্টারসহ তিন রেলকর্মী। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারোবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবদাস জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর তারা অফিসকক্ষে অবস্থান করছিলেন। স্টেশনে নিরাপত্তাকর্মী না থাকায় এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তারা কক্ষের দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে কক্ষের দরজা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, দরজার ছিদ্র দিয়ে হামলাকারীদের যতটুকু দেখা গেছে, তাতে তাদের পরনে গেঞ্জি ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। হামলাকারীরা কোনও স্লোগান দেয়নি। বিস্ফোরণের পরপরই স্থানীয় বারোবাজার পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান বারোবাজারের একটি দোকানে বসে হুমকিসূচক ফাঁকা আওয়াজ করে চলে যান। তার ধারণা, ওই ব্যক্তির নির্দেশেই রেলস্টেশনে হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণের কথা তিনি উল্লেখ করেননি।

আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় নাশকতার সুযোগ না পেয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপঙ্কর মন্ডলের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে বারোবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা
জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আসামিরা
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আসামিরা
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর