সন্ত্রাসী-চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন ব্যবসায়ী, আজ প্রকাশ্যে চারটি গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২২ নভেম্বর ২০২৬, ২১:৩৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:৩৭

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়।

উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘীরপাড় এলাকায় তার নিজস্ব ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবছার একই এলাকার মোহাম্মদ সাহাবু চৌধুরীর ছেলে। তিনি পুলিশকে বিভিন্ন সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে সহায়তা করতেন বলে জানিয়েছে পুলিশ। সেই জেরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা তিন জন অস্ত্রধারী দোকানে বসে থাকা আবছারকে লক্ষ্য করে চারটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবছারকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্বৃত্তরা শটগানের দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তলের দুই রাউন্ড গুলি চালায়। এতে আবছারের পায়ে একটি ও হাতে দুটি গুলি লেগেছে। এ ছাড়া আরেকটি ছররা গুলি বুকে লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

ওসি আরও বলেন, ‘আবছার বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন। হয়তো সে কারণেই এই ঘটনা ঘটতে পারে। তবে আমরা তদন্ত করছি। কারা ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা করছি।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে যারা গুলি করেছে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
সর্বশেষ খবর
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
রাজধানী বিকট শব্দে ব্লেন্ডার বিস্ফোরণ, নারী নিহত
রাজধানী বিকট শব্দে ব্লেন্ডার বিস্ফোরণ, নারী নিহত
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে ছাত্রদলের কমিটি বাতিল, নতুন কমিটিতেও ৫ জন বিবাহিত, আছে সন্তানও
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে ছাত্রদলের কমিটি বাতিল, নতুন কমিটিতেও ৫ জন বিবাহিত, আছে সন্তানও
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া