সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে ছাত্রদলের কমিটি বাতিল, নতুন কমিটিতেও ৫ জন বিবাহিত, আছে সন্তানও

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ২১:১৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:১৬

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর সামনে আসার পর বিতর্কের জেরে বাতিল করা হয়েছিল ছাত্রদলের কমিটি। এর ২১ দিন পর শনিবার নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি। তবে এই কমিটি ঘোষণার পরও একই ধরনের বিতর্ক সামনে এসেছে। 

১৪ সদস্যের নতুন কমিটিতে সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের মধ্যে সভাপতির আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া কমিটির প্রচার সম্পাদক রাশিদুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানালেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

নতুন কমিটির তালিকা প্রকাশের পরপরই জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচ নেতা বিবাহিত। তাদের কয়েকজনের সন্তানও রয়েছে।

এর মধ্যে সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটির সহসভাপতি সাইমুজ্জামান মিশা এক সন্তানের বাবা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত। সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন বিবাহিত এবং তার একজন সন্তান রয়েছে। অন্যদিকে প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলামও দুই সন্তানের বাবা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে বিবাহিত ও সন্তান থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ‘প্রত্যেকটি কমিটিতে যারা প্রার্থী থাকেন, তাদের কমবেশি অভিযোগ-অনুযোগ থাকে। এটা প্রতিনিয়ত হয়ে আসছে। এটাই হচ্ছে।’ বিয়ে ও সন্তান থাকার বিষয়টি কতটুকু সত্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আপনাকে বললাম, যারা প্রার্থী থাকেন, অভিযোগ তো তারাই করেন।’

পরে অভিযোগটি তিনি অস্বীকার করছেন কিনা, তা স্পষ্টভাবে জানতে চাওয়া হলেও সরাসরি উত্তর দেননি। এ সময় তিনি বলেন, ‘ভাই, এই যে আমার একটা ফোন আসছে। এক মিনিট পর আপনাকে কল দিচ্ছি।’ এরপর ৫ মিনিট পর একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ করেননি। 

নতুন কমিটিতে বিবাহিত ও সন্তান রয়েছে এমন নেতাদের পদ পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, নতুন ঘোষিত কমিটিতে কেউ বিবাহিত আছেন বলে তাদের জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে এবং কারও সন্তান থাকার বিষয়টি সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি তারা। 

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির সভাপতি ছিলেন শাহাজান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা। সে সময় কমিটির সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল।

/এএম/ 
সম্পর্কিত
বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর: ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
বাকৃবিতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৯
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে, পরের গন্তব্যও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
‘ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে’
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের কর্মচারী ও ছাত্রদল নেতা আহত
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া