শিবপুরে মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নরসিংদী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১১:৪৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১১:৫৮

নরসিংদীতে মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ
নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক নারীসহ তিনজন প্রাইভেটকারের যাত্রী ও অপরজন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন আবুল মিয়া ও বিল্লাল মিয়া। নিহত নারী ও অপর একজনের নাম জানা যায়নি। নরসিংদীতে মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার ৫ জন যাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে সিলেটের শাহজালাল (রা.) এর মাজারে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক নারী যাত্রী মারা যান।

পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও ৯ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও তিনজন। বাকি ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এফএস/ 

আরও পড়ুন- 

রাজধানীর ৪০ শতাংশ ভোটার স্মার্ট কার্ড নিতেই যাননি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের