'বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আশ্বাস দিতে হয়, না হলে তারা অভিযোগ করে'

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৪৯

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের (ছবি: না.গঞ্জ প্রতিনিধি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নির্বাচন কমিশনের আশ্বাস দিতে হয় তারা ক্ষমতায় যাবে, তা না হলে তারা এটা-ওটা নানা অভিযোগ করে। বিএনপি নানা ধরণের কথাবার্তা বলে নির্বাচনি প্রক্রিয়াকে বিঘ্নিত এবং ইসিকে বিতর্কিত করছে। নির্বাচন কমিশন ও বিদেশি শক্তি  আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারবে এদেশের জনগণ। জনগণের ওপর আমাদের ভরসা আছে।’

বুধবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইসি যদি সংবিধানের বাইরে যায় তার সমালোচনা আমরা করবো এবং সে ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দেবো। আওয়ামী লীগ দেশের জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। ইসি আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবে না। কোন দলকে ক্ষমতায় নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কাজেই বিএনপি এই অর্বাচীনের মতো একের পর এক অভিযোগ আনছে এটার কোনও বাস্তব ভিত্তি নেই।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/  

আরও পড়ুন- ‘ভুল’ ধারণা ভাঙতে চান খালেদা জিয়া ও তারেক

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম