দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি দশ দিন ধরে নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান।

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা শাখার সঙ্গে জড়িত ছিলেন। নিখোঁজ সাংবাদিক ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম  রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এম.এ ওবায়দুর রহমানের নিখোঁজের বিষয়টি  নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, খুলনায় বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে যশোরের মনিবার সিনেমা হল এলাকার একটি পেট্রোল পাম্প এলাকায় খাদ্য বিরতির সময় থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ সাংবাদিক এম.এ ওবায়দুর রহমানের স্ত্রী স্থানীয় স্কুল শিক্ষিকা সখিনা সুলতানা রানু ও নিখোঁজের বিষয়টি স্বীকার করে জানান, ‘তার স্বামীর সঙ্গে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কথা হয়েছে। এরপর থেকে তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তার স্বামীর মৃগী রোগ রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ঘিওর থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তাদের ঘটনাস্থল যশোর হওয়ায় সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেয়। আগামীকাল (সোমবার) যশোরে সাধারণ ডায়েরি করতে এম. এ ওবায়দুর রহমানের খালাতো ভাই আনিস যাচ্ছেন বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম   স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের দলের সদস্য এম. ওবায়দুর রহমান সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ থেকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বাসে করে খুলনা যান। প্রেস বিজ্ঞপ্তিতে তারা এম.ওবায়দুর রহমান নিওরোলজি সংক্রান্ত রোগে ভুগছিলেন বলে উল্লেখ্য করেন।

আরও পড়ুন: কামারখন্দে অপহরণের পর ধর্ষণ, চার যুবক আটক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের