ঢাকা-মানিকগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১০:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১০:৪৫

ঢাকা-মানিকগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট শুরু ৫ দফা দাবিতে ঢাকা-মানিকগঞ্জ রুটে বুধবার (২৮ মার্চ) সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ঢাকা (গাবতলী) জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে মানিকগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটের বিরোধিতা করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের করে জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস,অটোটেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এনেছেন।
এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ধর্মঘটনের কারণ সকাল থেকে বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে অল্পকিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকামুখি যানবাহনের সংখ্যা ছিল খুবই কম।
এদিকে যানবাহন চলাচলে কেউ যাতে বাধা না দেয় এজন্য মাঠে রয়েছেন মানিকগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া, পাটুরিয়া ফেরি ঘাটসহ বিভিন্নস্থানে তারা অবস্থান নিয়েছে।
মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই একপক্ষ ধর্মঘট ডেকেছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমীকলীগ সভাপতি বাবুল সরকার। আরেক পক্ষে রয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারাও দুই গ্রুপে অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান