গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১০:৩৯আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১০:৪৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত প্রাইভেট কার গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের অপর এক নারী সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর শরীফপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ করতে ঢাকায় রুপালী ব্যাংকে কর্মরত অফিসার প্রিন্স সরদার(৩৬) তাঁর স্ত্রী ফেরদৌসি কেকা(৩২) ও বড় ভাই শিমুল সরদারকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর এলাকার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে গোপিনাথপুর শরীফপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দূরে  গিয়ে রাস্তার পাশে একটি দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয় এবং প্রিন্সের স্ত্রী ফেরদৌসি কেকা মারাত্মক আহত হয়।

ওসি জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা সম্ভব হয়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম