নরসিংদীর জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন করার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৯ আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:৪৭

নরসিংদী নরসিংদীর জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তার অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৭৬৬১৮৮২৮৮) একশ্রেণির অসাধু চক্র ক্লোন করে/অ্যাপ্স ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানের কাছে এসএমএস এর মাধ্যমে তদবির করছে বলে খবর পাচ্ছেন। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।

জেলা প্রশাসক ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, জেলা প্রশাসক, নরসিংদী-এর নাম ব্যবহার করে যেকোনও ব্যক্তি যেকোনও স্থানে অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই-মেইলে অথবা ইনবক্সে অথবা এনডিসি নরসিংদীকে অবহিত করতে হবে। একইসঙ্গে নরসিংদীর  সব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনারকে (ভূমি) জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য,  সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে টাকা দাবি করা হয়।

জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন প্রসঙ্গে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহরুখ খান বলেন, ‘এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপাতত বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!