রূপগঞ্জে ফার্নিচার কারখানায় আগুন, ৭ শ্রমিক আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধ
৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৭

রূপগঞ্জে ফার্নিচার কারখানায় আগুন, ৭ শ্রমিক আহত নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অবস্থিত রংপুর মেটালের ফার্নিচার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ডেমরা, কাঞ্চন, পূর্বাচলসহ চারটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের মুড়াপাড়া রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ (আরএফএল) কারখানার ফার্নিচার কারখানায় পশ্চিম পাশের লেকার সেকশনে আগুন দেখতে পায়। প্রথমে কারাখানার ভেতেরে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু লেকার কারখানার কেমিক্যাল ও স্প্রিট থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান প্রায় ১৫-২০ ফুট উঁচুতে উঠে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা, পূর্বাচল, আড়াইহাজার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। তারা হলেন- কারখানার ডেপুটি ম্যানেজার মান্না সাহা, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোহেল মিয়া, শ্রমিক মনসুর মিয়া, মাহিন মিয়া, মোমেন মিয়া, রেহেনা ও আব্দুল কাদির আহত হয়েছেন।
কারখানা সূত্রে জানা যায়, আগুনে কারখানায় লেকারের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঠের ফার্নিচার, মেশিনারিজ, ফার্নিচার তৈরির জন্য রাখা কাঁচামাল ও বিশাল আকৃতির টিনশেড পুড়ে ছাই হয়ে যায়। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
মুড়াপাড়া রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানার ম্যানেজার তন্ময় সাহা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতি নিরুপণ করে পরে বলা যাবে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ জোন-২ এর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সকাল ৯ টা ৩৮ মিনিটে আগুনের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পূর্বাচল, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম