‘১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি’

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ০০:৪৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৫:৩২

‘১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি’ মানিকগঞ্জে মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম। শুক্রবার (১৫ জুন) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এসপি বলেন, ‘আগামী ২৯ জুন মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই চাকরির সুযোগ পাওয়া যাবে। পুলিশে কনস্টেবল পদে পরীক্ষা ফি বাবদ ট্রেজারির চালানের মাধ্যমে ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।’ আগ্রহী প্রার্থীকে কোনও দালাল ও প্রতারকচক্রের খপ্পরে পড়ে কারও সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।
রিফাত রহমান আরও বলেন, ‘এবার মানিকগঞ্জে ৮৯ পুরুষ ও ৪২ নারী মিলে মোট ১৩১ জন কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।’ ইতোপূর্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘শারীরিক মাপ ও পরীক্ষা হবে ২৯ জুন। এছাড়া লিখিত পরীক্ষা হবে ৩০ জুন ও মৌখিক পরীক্ষা হবে ৩ জুলাই। লিখিত পরীক্ষার ফলাফল ৩ জুলাই আর মৌখিক পরীক্ষার ফলাফল ৪ জুলাই বিকালে প্রকাশ করা হবে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম