যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১০:০৪ আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১০:২০

সুমাইয়া আক্তার বর্ষা যৌতুকের দাবিতে সুমাইয়া আক্তার বর্ষা (২১) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোস্তাফিজুর রহমান নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নয়নকে আটক করেছে। সোমবার (১৯ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় এ ঘটনা ঘটে।

২০১৩ সালে শহিদুল্লাহ মিয়ার ছেলে নয়নের সঙ্গে রাজধানীর দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভুইয়ার বড় মেয়ে বর্ষার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র বাবদ ১০ লাখ টাকা খরচ করে বর্ষার পরিবার। বর্ষার সাড়ে চার বছরের একটি মেয়ে আছে।

বর্ষার পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে বর্ষার বাবা নিজের জমি বিক্রি করে বেশ কিছু টাকা হাতে পান। এ খবর জানতে পেরে নয়ন ব্যবসার কথা বলে শ্বশুরের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। এ নিয়ে নয়ন ও বর্ষার মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। টাকা না দেওয়ার নয়ন বর্ষাকে প্রায় মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করতো। একই কারণে সোমবার রাতেও বর্ষাকে মারধর করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, বর্ষার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা