প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল উৎপাদনে জলাবদ্ধতা দূর হবে: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০২

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেন সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ শহরের পঞ্চবটিস্থ কম্পোস্ট প্লান্টে প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল ও পেট্রোল উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ কাজের উদ্বোধনকালে মেয়র বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল উৎপাদনের ফলে শহরের জলাবদ্ধতা দূর হবে।’

আইভী বলেন, ‘প্লাস্টিক-পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প নতুন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান দেওয়ার মধ্যমে সর্বপ্রথম এ কার্যক্রম শুরু করেন। প্লাস্টিক ও পলিথিন শহরে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। এই প্রকল্প সফলভাবে চলমান থাকলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫০ ভাগেরও বেশি পলিথিন জ্বালানি তেল উৎপাদনে ব্যবহৃত হবে। ফলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা নিশ্চিতসহ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। তাই সিটি করপোরেশনের সব কাউন্সিলরের দায়িত্ব হবে নিজ নিজ ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিশ্চিত করা। পাশাপাশি এই প্রকল্পে প্লাস্টিক-পলিথিন সরবরাহ করে শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা।’ সব নাগরিকের প্রতি তিনি একই আহ্বান জানান।

সিটি মেয়র বলেন, ‘এই কম্পোস্ট প্লান্ট থেকে জৈব সার তৈরি হবে। এরই মধ্যে জৈব সার উৎপাদন শুরু হয়েছে। বর্জ্য থেকে উৎপাদিত গ্যাস এই কম্পোস্ট প্লান্টে ব্যবহার করা হচ্ছে।’

পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট এ.বি.সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহেতেমামুল হক, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মেঘা অর্গানিক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারী কাউন্সিলর শারমীন আক্তার বিন্নি, কাউন্সিলর আব্দুল করীম বাবু ও অন্য কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ