চটপটি খাওয়ানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ০৭:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৭:৩২

চটপটি খাওয়ানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ঢাকার কেরানীগঞ্জে চটপটি খাওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চটপটি বিক্রেতা মনির হোসেনকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মডেল থানার জিনজিরা ইউনিয়নের পুর্ববন্দ ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়,বিকালে শিশুটি খেলার জন্য বাড়ির বাইরে যায়। এসময় প্রতিবেশী চটপটি বিক্রেতা মনির শিশুটিকে চটপটি খাওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাসায় না ফেরায় তার মা শিশুটিকে খুঁজতে বের হয়ে দেখেন মেয়ে কান্না করছে। পরে শিশুটি মায়ের কাছে অভিযোগ করে।

বিষয়টি থানায় জানালে সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক  মনিরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে রাতেই শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান,ধর্ষককে আটক করা হয়েছে। এই ঘটনায় ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ধর্ষক মনিরের বাবার নাম মৃত করান মিয়া। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আটি মাহমুদপুর গ্রামে। সে কখনো চটপটি আবার কখনও ঝালমুড়ি বিক্রি করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ