সিদ্ধিরগঞ্জে দগ্ধদের আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬

সিদ্ধিরগঞ্জে দগ্ধদের আরও একজনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে চুলা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কীরণ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইয়ে। কীরণের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত-রাত বারোটায় কীরণের মৃত্যু হয়। এরআগে, নূরজাহান (৬০) নামে এক নারীর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

প্রসঙ্গত, সোমবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) এবং মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) ও আপন (১০) চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:
গ্যাসের চাপ বুঝতে চুলা চালু রাখাই হলো কাল!

/এআইবি/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান