নূর হোসেনের ভাগ্নের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১১

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের তিন ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় সাত খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাগ্নে আমিনউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করে আতঙ্কে দিন কাটাচ্ছে এক পরিবার। এ ঘটনা জানিয়ে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটির সদস্যরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আ. রফিক, তার ছেলে আব্দুল্লাহ, হোসাইন দেওয়ান ও মতিউর রহমান। তারা সোনারগাঁ উপজেলার কাজীপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আ. রফিক বলেন, শত্রুতার জের ধরে গত ১১ ফেব্রুয়ারি দুপুরে আমিনউদ্দিন বাহিনীর সদস্যরা দেশি অস্ত্র নিয়ে কাজীপাড়া এলাকায় আমার ছেলে ইসমাইলের দোকানে এসে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম। এরপর তারা আমার আরেক ছেলে সাইফুল ইসলামকে তার পোল্ট্রি খামারে গিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। এছাড়া আমিনউদ্দিনের আরেক ভাই হাফিজউদ্দিন আমার ছেলে আব্দুল্লাহকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করি (মামলা নং-২১)। বর্তমানে আমার ছেলে সাইফুল বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও বলেন, মামলা করায় আমিনউদ্দিন বাহিনীর সদস্যরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। তাই আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। আমিনউদ্দিনের রাজনৈতিক কোনও পরিচয় নেই। সে নিজেকে সাত খুনের আসামি নূর হোসেনের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেন না। আমরা এই নৃশংস ঘটনায় ন্যায়বিচার দাবি করছি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি