বিষ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?

গাজীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৪:২৭আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:৪৫

বিষ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা? গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় এক পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, বিষ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই বাসা থেকে কীটনাশকের খোলা বোতল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩‌১ মার্চ) দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়গোপীনাথপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন (৩০), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (তিন মাস)। তারা গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার সাদেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের গৃহকর্তা তার তিন মাসের শিশু সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধ ও বিষপানে হত্যা করে। এরপর নিজে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘরের বিছানায় সন্তান ও স্ত্রীর মরদেহ রয়েছে। গৃহকর্তার মরদেহ ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘরে কীটনাশকের খোলা বোতল পাওয়া গেছে।’

এলাকাবাসী জানায়, মোশারফ পেশায় রিকশাচালক। সোমবার রাতে সে স্ত্রীকে শ্বাশুড় বাড়ি থেকে পাঁচ হাজার টাকা ধার আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এদিকে, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান