নিখোঁজের তিন দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:৩০আপডেট : ২৭ মে ২০২০, ০৪:৩০

গাজীপুর গাজীপুরে নিখোঁজের তিন দিন পর শিশু আব্দুল্লাহ ছাদমান হুদাইফার (৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল বেপারীপাড়া এলাকার হাফেজ মাওলানা হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাড়ির পাশের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী বখতিয়ার জানান, শিশু ছাদমান গত ২৩ মে  বাড়ির পাশের মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করে শিশুর সন্ধান না পেয়ে পরদিন রবিবার শিশুর বাবা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২৬ মে) সকালে স্থানীয়রা বাড়ি থেকে উল্টো দিকে বিলের মধ্যে ওই শিশুর লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘নিহত শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি