টাঙ্গাইলে বাস উল্টে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৯:১০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:১৩

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ১ টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেওহাটা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিয়ষটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রংপুরগামী ঢাকা মেট্রো ব-১৩-১০৫১ বাসটি মহাসড়কের দেওহাটা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সার্ভিস লেনে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পকেটে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী আমাদের ধারণা তিনি রংপুর জেলার মিঠামইন থানার মহেনপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. তালেবুর মিয়া (৪০)।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের