শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১১:১১আপডেট : ২২ আগস্ট ২০২০, ১১:১১

বিদ্যুৎস্পৃষ্ট শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু মুন্সী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়ার আচূড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু মুন্সী স্থানীয় একটি বেকারিতে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচূড়া গ্রামের সিরাজুল ইসলাম মুন্সীর ছেলে বাবু মুন্সী শুক্রবার রাতে বিলে নৌকায় করে মাছ ধরছিলেন। রাত পৌনে ১২টার দিকে একই গ্রামের আবু কালাম ঢালীকে নৌকা দিয়ে বাড়িতে পৌঁছে দেয় বাবু মুন্সী। কিন্তু নিজে ফেরার পথে বিদ্যুতের তারের সঙ্গে লেগে থাকা ভেজা বাঁশে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের বাবা সিরাজুল ইসলাম মুন্সী বলেন, ‘বিলে পানি বাড়ায় অনেকেই রাত জেগে মাছ শিকার করেন। আমার ছেলেও শখের বসে মাঝে মাঝে নৌকা নিয়ে মাছ শিকারে যেত। কিন্তু ছেলেটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে