‘যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার’

বগুড়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৮:৪৫আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদের আমরা স্থান দেবো না।

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষনাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনও আবেগের বিষয় নয়; জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

বগুড়া জেলা বিগত সময়ে বেশি বৈষ্যমের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত নিশ্চিত করতে হবে। পুরনো কায়দায় আচরণ করলে পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদি দোসরদের মতো। জুলাই পদযাত্রা জেলা থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন মানুষ বিকল্প খুঁজছিল। এনসিপি বৈষ্যমহীন বাংলাদেশ গড়তে কাজ করছে।

সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন দেশ পেয়েছি, তা আর কোনও ফ্যাসিবাদীদের হাতে, চাঁদাবাজদের হাতে ছেড়ে দেবো না।

এর আগে সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে এনসিপির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে রংপুর বিভাগের সব জেলা শেষে শনিবার বগুড়ায় কর্মসূচি পালিত হয়েছে। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বেলা ১টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের সাতমাথা মুক্তমঞ্চে। এতে বক্তব্য রাখেন– এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের