লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৩:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৩:২৪

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধ দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। রবিবার (২৪ জানুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভেক্যু দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই জমির বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

জেলা প্রশাসক কার্যলয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষের কাউকে দেখা যায়নি।

অবৈধ দখলে থাকা জমি উদ্ধার স্থানীয়রা জানান, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া মৌজায় ১৯৭২ সাল থেকে ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমি লিজ নিয়ে ভোগ করে আসছিলেন। পরে তিনি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। তবে মার্কেটটি চালু করতে পারেননি। এরপর তিনি নিজের নামে জমিটির কাগজ তৈরি করেন।

ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘শহরের আকুরটাকুর পাড়া মৌজায় প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬৬ শতাংশ জমিটি দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ সিদ্দিকী ভূয়া কাগজ তৈরি করে ভোগ দখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত লতিফ সিদ্দিকীর জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমিটি জেলা প্রশাসনের তত্বাবধানে নেওয়া হয়েছে।’

অবৈধ দখলে থাকা জমি উদ্ধার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, ‘সরকারি সম্পত্তি দখলদারেরা যত প্রভাবশালী হোক, তাদের হাত থেকে পর্যায়ক্রমে সব জমি ও স্থাপনা উচ্ছেদ করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’