গাজীপুরে ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছেছে

গাজীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৯

গাজীপুরে ১৮ হাজার ভায়ালে এক লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। কড়া নিরাপত্তায় জেলা ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় ডোজ রাখা হয়েছে। নির্দেশনা পাওয়ার পরই শুরু হবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ফ্রিজারভ্যানে করে এসব ভ্যাকসিন গাজীপুরে পৌঁছেছে। গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, এসব ভ্যাকসিনের মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগরে এবং বাকিগুলো গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ বছরের অধিক বয়সী সকলকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ওই ভ্যাকসিন প্রদান করা হবে। তবে ওই কার্যক্রম শুরু করতে এখন আমরা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে টিকা নেওয়ার জন্য মানুষ অনলাইনে নিবন্ধন শুরু করছেন।

তিনি আরও জানান, ওই ভ্যাকসিনের মধ্যে গাজীপুর সদরের জন্য ৬৫ হাজার, কালীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার, কাপাসিয়া উপজেলার জন্য ১২ হাজার, কালিয়াকৈর উপজেলার জন্য ১৭ হাজার  এবং শ্রীপুর উপজেলার জন্য প্রায় ১৭ হাজার ডোজ বরাদ্দ দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী