থেমে থাকা মাইক্রোবাসে অপর মাইক্রোবাসের ধাক্কা: র‌্যাব সদস্যসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি
১২ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ১২ মে ২০২১, ১৬:৪৯

গাজীপুরে সড়কের পাশে থেমে থাকা আসামিবাহী র‌্যাবের মাইক্রোবাসের সঙ্গে অপর মাইক্রোবাসের সংঘর্ষে এক র‌্যাব সদস্যসহ দুজন নিহত এবং চার জন আহত হয়েছেন। বুধবার (১২ মে) সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   

এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে (৪০) মাওনা আলহেরা মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে এবং অটোচালক গাজীপুর সদর উপজেলার মৃত আমির উদ্দিন শাহ লিটন মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন– র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম (৪২), র‌্যাব সদস্য প্রদীপ কুমার (৪০), আতিক হাসান (৩০) এবং গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের অটো মেকার রিফাত হোসেন (২৫)। তাদের মাওনা আলহেরা মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। 

. ওসি কামাল হোসেন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে সুজন মিয়াকে (২৯) আটক করে র‌্যাব। আটকের পর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে র‌্যাবের ছয় সদস্য আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ভবানীপুর (মুক্তিযোদ্ধা কলেজের সামনে) তাদের মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫১-৭৫১০) বিকল হয়ে পড়ে। পরে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক দিয়ে মেরামত করার চেষ্টা করেন। এ সময় ময়মনসিংহগামী অপর একটি নোহা মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫২-০৭১২) দাঁড়িয়ে থাকা র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা র‌্যাবের সার্জেন্ট খাইরুল ইসলাম ও অটোচালক লিটন মিয়া আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই অটোচালক নিহত ও র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি