নির্দেশনা অমান্য করে কাউন্সিলরের ঈদ আনন্দ মেলা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২১, ২০:০২আপডেট : ২১ মে ২০২১, ২০:০২

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লডাউন চলছে। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহনসহ হোটেল রেস্টুরেন্ট ও স্কুল-কলেজসহ সব ধরনের বিনোদন কেন্দ্র। বন্ধ রয়েছে সভা-সমাবেশ, মেলার আয়োজনসহ গণজমায়েত। এর মধ্যে সরকারি নির্দেশনাকে অমান্য করে রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা বালুর মাঠে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া মোল্লা তার নিজের জমিতে ঈদ আন্দ মেলার আয়োজন করেন। ঈদ উপলক্ষে আয়োজন করা মেলা ঈদের একদিন পর থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার বালুর মাঠটি স্থানীয় কাউন্সিলর জাকারিয়ার মোল্লার। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তিনি এই জমিতে ঈদ-উল ফিতর উপলক্ষে ১৬ মে থেকে ১৫ দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেন। মেলায় পণ্যসামগ্রী নিয়ে দোকান বসিয়েছেন দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। প্রতিদিন বিকাল হলেই মেলায় হাজারো দর্শনার্থী ভিড় জমান। দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই। এছাড়া বেশিরভাগ দর্শনার্থীকে মুখে মাস্ক না পরে মেলায় ঘুরতে দেখা গেছে।

নির্দেশনা অমান্য করে কাউন্সিলরের ঈদ আনন্দ মেলা! সরকারি নির্দেশনা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এমন মেলার আয়োজনকে দুঃখজনক বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

এ বিষয়ে কাউন্সিলর জাকারিয়া মোল্লার মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, কাউন্সিলরের উদ্যোগে মেলা বসানোর বিষয়ে আমার জানা নেই। সরেজমিনে গিয়ে মেলা বন্ধ করার ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।/টিটি/

/টিটি/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী