পদ্মার ঢেউয়ে ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৪

মাদারীপুর প্রতিনিধি
২৭ মে ২০২১, ২২:১১আপডেট : ২৭ মে ২০২১, ২২:১১

বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে যাত্রী পারাপারের সময় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

মৃত ফকির মোহাম্মদ জাজিরা উপজেলার আকনেরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পদ্মা নদীর নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জেলেদের ট্রলারে ১৬ যাত্রী নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাতুরিয়া এলাকা থেকে ট্রলারটি রওনা দেয়। ট্রলারটিতে দুজন চালক ও সহযোগীসহ ১৮ জন ছিলেন। মাঝ নদীতে গেলে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় চালক ও সহযোগীসহ ১৩ জন সাঁতরে জাজিরার পালের চরে উঠতে সক্ষম হন। নিখোঁজ হন পাঁচজন। পরে একজনের লাশ উদ্ধার করা হয়।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, এ ঘটনায় এখনও দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, এই নৌ-পথে কিছু স্থান দিয়ে নৌ-যান চলাচল বন্ধ ছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরার ট্রলারটি যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে পদ্মা পার হওয়ার চেষ্টা করেছিল। পথিমধ্যে ঘটে যায় দুর্ঘটনা।

এএম
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের